বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা খুলনার এসপির
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৯:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ ব্রিফিং দিয়েছেন খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) সরকার ওমর ফারুক। 

তিনি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে ওমর ফারুক বলেন, ‘বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় পূজামণ্ডপ ও আশপাশের এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য।’

তিনি দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের উৎসাহ জোগান এবং সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম আল বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. খায়রুল আনাম, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মো. সালাউদ্দিন প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দুর্গাপূজার নিরাপত্তা   পুলিশ সদস্য   বিশেষ নির্দেশনা   খুলনার এসপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close