বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
কেউ গুজবে কান দিবেন না : প্রতিমন্ত্রী মীর হেলাল
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১০:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পূজাকে ঘিরে দেশে নাশকতার কোন আংশকা নেই মন্তব্য করে ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন ‘কেউ গুজবে কান দেবেন না। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে অনেকেই গুজব ছড়াতে পারে আর এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে,তাই গুজবে কান দেওয়া যাবে না। সবাইকে সজাগ থাকতে হবে যাতে কোন অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি না হয়।’

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবান জেলা পরিষদের অডিটোরিয়ামে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্ডপগুলোতে আর্থিক অনুদানের চেক বিতরণের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, ‘পার্বত্য জেলা হলো রংধনুর মতো সুন্দর আর এই জেলার কৃষ্টি, ইতিহাস আর বৈচিত্র্য সকলের মধ্যে নতুনত্ব জাগিয়ে তোলো। ভিন্ন ভিন্ন ভাষার মানুষ আর নানা রকমের জাতিগোষ্ঠীর সুন্দর সংমিশ্রণ পার্বত্য জেলা বান্দরবান।’

এবারের পূজা আরো আনন্দদায়ক করতে প্রধানমন্ত্রী সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রেখেছে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্বাচনি ইশতেহার দিয়েছে তা বাস্তবায়ন করতে সর্বোচ্চ শ্রম ও ত্যাগ করে যাচ্ছে।’

অনুষ্ঠানে বান্দরবানের ৩৩টি পূজামন্ডপের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দদের হাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২০ লক্ষ টাকার চেক তুলে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিজ্ মাম্যাচিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজনীন সুলতানা, পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ, বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর, কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক রিটল কান্তি বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গুজবে কান দেওয়া   প্রতিমন্ত্রী মীর হেলাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close