রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      
রাজধানী
ঢাবির মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:৪৫ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএএ) কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সিনেট ভবনের ডিইউএএ ফ্লোরে এ সভায় অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি ও গেট-টুগেদার আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

একই সাথে উপস্থিত সদস্যদের মতামত ও সম্মতির ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার অংশ হিসেবে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব এটিএম আব্দুল বারী ড্যানী আংশিক কমিটি ঘোষণা করেন। 

কমিটিতে মুন্সি মুস্তাফিজুর রহমান ডাবলু সভাপতি, সিনিয়র সহ-সভাপতি বশির আহমেদ খান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম সরকার, সাংগঠনিক সম্পাদক কাফী আব্দুল্লাহ হাকিম সুমন, কোষাধ্যক্ষ মো. ফখরুল ইসলাম খান ও আল আমিন মিরাকে দপ্তর সম্পাদক করা হয়।

সভায় বক্তারা সাবেক শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও যোগাযোগ জোরদার করে হলের ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

সদস্যরা সংগঠনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঢাবির মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন   আংশিক কমিটি ঘোষণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close