সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
জাতীয়
আজ রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৯:০৬ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরে যাচ্ছেন। সফরকালে নগরীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এ ছাড়া রাজশাহী ধর্মসভা মন্দিরের দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন ও বিএনপি।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুরে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরপর বেলা দেড়টার দিকে নগরীর মিয়াপাড়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তিনি। সেখানে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও রক্তচন্দন গাছের চারা রোপণ করার কথা রয়েছে তার।

সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বক্তব্য দেবেন।

এ সময় প্রায় ৪০ হাজার আখচাষির মধ্যে প্রণোদনার অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহী নগরীতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। তবে এবার প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নগরীতে কোনো ব্যানার বা ফেস্টুন টাঙানো হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচি ঘিরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনগুলো প্রস্তুতি সম্পন্ন করেছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী সফর   প্রধানমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close