সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
রাজধানী
অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির, ভাড়া দেয়া বাসা, মাদকসহ আটক
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮:৩২ পিএম
আব্দুল্লাহ আল জহির

আব্দুল্লাহ আল জহির

রাজধানী ঢাকায় অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেয়া বাসায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও নারীসহ ৮৪ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর জহিরকে ওএসডি করা হয়েছে। 

গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ ঢাকার ভাটার থানাধীন পুলিশ হাউজিং ১ আবাসিক এলাকায় এই অভিযান চালায়। 

ডিজে পার্টি ও মাদকসেবনসহ মাদকের কারবার পরিচালিত হয়—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযানে যায় ডিবি পুলিশের সদস্য। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার ইলিয়াস কবির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ওই বাসাটি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদকসেবন, ডিজে পার্টি পরিচালিত হচ্ছিল। সেখান থেকে ২৬ জন মহিলা ও ৫৮ জন পুরুষকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য।

এদিকে, আজ মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা অফিস আদেশে আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্তির তথ্য জানানো হয়। 

আদেশে বলা হয়, ‘অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে ‘

তবে কেন তাকে সংযুক্ত করা হয়েছে সে বিষয়ে আদেশে কিছু বলা হয়নি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অতিরিক্ত ডিআইজির ভাড়া দেয়া বাসা থেকে মাদকসহ আটক ৮৪  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close