বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
শিক্ষা
অসচ্ছল শিক্ষার্থীদের পাশে ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৫:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুর জিলা স্কুলের প্রাক্তন ও বর্তমান অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে স্কুলটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এ লক্ষ্যে সংগঠনটির সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ ধরনের সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
 
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ফরিদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ডিসেম্বরের মধ্যে যারা অ্যাসোসিয়েশনের সদস্য হবেন, তাদের ‘প্রতিষ্ঠাতা সদস্য’ হিসেবে বিবেচনা করা হবে।
 
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ফরিদপুর জিলা স্কুলের প্রাক্তন ও বর্তমান অসচ্ছল শিক্ষার্থীদের প্রয়োজনে আর্থিক সহযোগিতা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে। শিক্ষার্থীদের কল্যাণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। 

তারা জানান, সেবামূলক কার্যক্রম কেবল ফরিদপুর জিলা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে পর্যায়ক্রমে জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
 
ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাংবাদিক রাজিব খানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মোহাম্মদ আরিফুর রহমান, সদস্যসচিব ওয়াহিদ মিয়া কুটি, উপদেষ্টা মোস্তাফিজুর রহমান শামীম, যুক্তরাষ্ট্রপ্রবাসী উপদেষ্টা মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নজরুল করিম দিলু, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, দৈনিক সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের নিজস্ব প্রতিবেদক হাসানউজ্জামান এবং মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদুর রহমান ইবু।
 
এ সময় ফরিদপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  অসচ্ছল   শিক্ষার্থী   ফরিদপুর   জিলা স্কুল   অ্যালামনাই   অ্যাসোসিয়েশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close