শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে সরকার কিছুটা দায় মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সশস্ত্র বাহিনী দিবসে শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী      ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      
রাজধানী
মিরপুর-১০-এ ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১:২৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুর-১০ নম্বরে সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে কয়েকশ শ্রমিক সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে সকাল ১০টা থেকে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১০ নম্বর এলাকায় জড়ো হতে থাকেন। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিকদের উপস্থিতি বাড়ে। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এর আগে গত বৃহস্পতিবারও একই দাবিতে মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করেছিলেন শ্রমিকরা। সেদিন সকাল ১০টা থেকে তারা বিক্ষোভে অংশ নেন। দুই দিনের ব্যবধানে একই এলাকায় আবারও সড়ক অবরোধ করলেন পোশাকশ্রমিকরা।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  সড়ক অবরোধ   মিরপুর ১০   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close