শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে সরকার কিছুটা দায় মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সশস্ত্র বাহিনী দিবসে শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী      ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      
রাজধানী
বিসিএস এসোসিয়েশনের সভাপতি ড. নাহিদা , সম্পাদক হাছান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১১:০৮ এএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারের কনভেনশন হলে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ড. নাহিদা ফরিদী। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ লুৎফর রহমান। ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন এ কে এম মাহবুবুর রহমান, মো. মাহমুদুল হাসান এবং মোহাম্মদ রেজাউল হক।

কমিটির সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন হাছান মুহম্মদ তারেক রিকাবদার। জয়েন্ট সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন ড. মো. নেয়ামুল ইসলাম, আ. আ. ম. আমিনুল ইসলাম খান এবং সাধন কুমার কুণ্ড। ফিন্যান্স সেক্রেটারি নির্বাচিত হয়েছেন কাজী মুহম্মদ জিয়াউদ্দীন এবং জয়েন্ট ফিন্যান্স সেক্রেটারি হয়েছেন মোছা. শাকিলা পারভীন।

এ ছাড়া অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাজিউর রহমান মিয়া ও আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ। কালচারাল সেক্রেটারি হয়েছেন নাহিদ নওশাদ মুকুল। মিডিয়া, পাবলিসিটি অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সিফাত-ই-মরিয়ম। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি হয়েছেন মো. সানোয়ারুল কবির।

নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—অফিস সেক্রেটারি মো. ইফতেখার আলম ভূঁইয়া, প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স সেক্রেটারি মো. তারেক মাহমুদ, স্পোর্টস সেক্রেটারি মো. আবদুল বাতেন, হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সেক্রেটারি সামিহা আশরাফী এবং জয়েন্ট অফিস সেক্রেটারি এ এস এম আকরাম সম্রাট।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মুবিনুল কবীর, সৈয়দ মুসফিকুর রহমান, একেএম নুরুল হুদা আজাদ, মো. রুহুল আমিন, নুসরাত জাহান, মো. শাহাদাত জামিল, মো. রেজাউল হক, মোহাম্মদ সাইফুল ইসলাম, শাকেরা খাতুন, আরজিনা খাতুন এবং মোহাম্মদ আবদুস সাদেক।

নির্বাচিত কমিটি আগামী দুই বছরের জন্য নতুন দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে। নবনির্বাচিত কমিটি সরকারের রাজস্ব আহরনে অধিকতর গতিশীলতা আনয়ন, সংগঠনের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close