রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
বিনোদন
মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের সিনেমা ‘কিং’
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ২:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুক্তির আগেই বক্স অফিসে বড়সড় বাণিজ্যিক সাফল্যের ইঙ্গিত দিচ্ছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’। আন্তর্জাতিক বাজারে ছবিটির বিদেশি পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ১৭৫ কোটি রুপির ন্যূনতম গ্যারান্টিতে (এমজি)। ভারতীয় সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্ব বিক্রির ক্ষেত্রে এই অঙ্ককে রেকর্ড হিসেবে দেখা হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’-এর বিদেশি পরিবেশনা স্বত্ব কিনেছে ফারস ফিল্মস। প্রতিষ্ঠানটি এ চুক্তির আওতায় ১৭৫ কোটি রুপি ন্যূনতম আয়ের নিশ্চয়তা দিয়েছে। এর আগে কোনো ভারতীয় সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্বের ন্যূনতম গ্যারান্টি ১০০ কোটি রুপির সীমা ছাড়ায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শাহরুখ খানের সিনেমার আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্ব সাধারণত পালন করে আসছে যশরাজ ফিল্মস (ওয়াইআরএফ)। ‘কিং’-এর ক্ষেত্রেও শুরুতে একই ধরনের চুক্তির পরিকল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত পরিবেশনার দায়িত্ব পেয়েছে ফারস ফিল্মস। প্রচলিত কমিশনভিত্তিক ব্যবস্থার পরিবর্তে প্রতিষ্ঠানটি এবার বড় অঙ্কের ন্যূনতম আয়ের নিশ্চয়তা দিয়ে স্বত্ব কিনেছে।

পরিকল্পনা অনুযায়ী, জার্মানি ও উত্তর আমেরিকার মতো বাজারে স্থানীয় উপপরিবেশকদের কাছে স্বত্ব বিক্রি করতে পারে ফারস ফিল্মস। আর মধ্যপ্রাচ্যের বাজার সরাসরি পরিচালনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

তবে রেকর্ড অঙ্কের এই চুক্তি সিনেমাটির বাণিজ্যিক প্রত্যাশাও বাড়িয়ে দিয়েছে। পিংকভিলার প্রতিবেদন অনুসারে, বিদেশি বাজারে বিনিয়োগের হিসাব মেলাতে ‘কিং’-কে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার বা ৪৭৫ কোটি রুপি আয় করতে হতে পারে। এর আগে শাহরুখের ‘পাঠান’ ও ‘জওয়ান’—দুটি সিনেমাই আন্তর্জাতিক বাজার থেকে প্রায় ৪০০ কোটি রুপি করে আয় করেছিল। ফলে আগের দুই সিনেমার সাফল্য ছাড়িয়ে যাওয়ার বড় চ্যালেঞ্জ থাকছে ‘কিং’-এর সামনে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। ‘পাঠান’-এর পর এই পরিচালকের সঙ্গে এটি তার দ্বিতীয় কাজ। ছবিতে আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, আরশাদ ওয়ারসি, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়াল।

আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’-এর।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মুক্তি   রেকর্ড   শাহরুখ   সিনেমা   কিং  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close