রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
রাজনীতি
রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে বহুমুখী সংকটের শঙ্কা : ফয়জুল করীম
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৮:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো সংস্কার ও শরিয়াহভিত্তিক পরিবর্তন না এলে অর্থনীতি থেকে শুরু করে প্রশাসন, রাজনীতি ও সমাজ—সব ক্ষেত্রেই সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তার দাবি, দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা, চাঁদাবাজি ও জবাবদিহির ঘাটতি দূর না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

রোববার (১ নভেম্বর) বিকরল ৩টায় রাজধানীর উত্তরা জসিম উদ্দীন মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে দাওয়াতী মাসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম বলেন, ‘কেবল অর্থনৈতিক নীতি পরিবর্তন কিংবা সাময়িক পদক্ষেপ নিয়ে রাষ্ট্রের বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধান করা যাবে না। রাষ্ট্র পরিচালনার কাঠামোগত দুর্বলতা ও প্রাতিষ্ঠানিক অনিয়ম বহাল থাকলে উৎপাদন, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা এবং নাগরিক সেবাসহ বিভিন্ন খাতে এর নেতিবাচক প্রভাব পড়বে।’ 

তার ভাষ্য, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল হলে ন্যায়বিচার বাধাগ্রস্ত হয়, আইনশৃঙ্খলার অবনতি ঘটে এবং সাধারণ মানুষের মধ্যে প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থাহীনতা তৈরি হয়।

বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আর্থিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বড় কোম্পানিগুলোও দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। তবে এ দাবির পক্ষে অনুষ্ঠানে কোনো আর্থিক পরিসংখ্যান তুলে ধরেননি তিনি।

একটি কার্যকর ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে রাজনৈতিক সদিচ্ছা, প্রাতিষ্ঠানিক স্বাধীনতা এবং সর্বস্তরে জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন ইসলামী আন্দোলনের এই নেতা। তার মতে, রাষ্ট্র পরিচালনার নীতি ও কাঠামোয় দ্রুত কার্যকর পরিবর্তন আনতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান মুজাহিদ। তিনি বলেন, ২৪ জুলাইয়ের অভ্যুত্থানের পর একটি সমৃদ্ধ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু তার অভিযোগ, এখনও নদীতে মরদেহ পাওয়া, নারী ও শিশু নির্যাতন, শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন, মাদকাসক্তি এবং প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা ঘটছে।

আতিকুর রহমান মুজাহিদ বলেন, দেশকে এসব সমস্যা থেকে মুক্ত করতে শরিয়াহভিত্তিক পরিচ্ছন্ন রাজনীতির চর্চা প্রয়োজন। এ সময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

নগর উত্তর সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠিত দাওয়াতী মাসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য মধ্যে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব আবুল কালাম, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, মুফতি নিজাম উদ্দিন, মুফতি আব্দুল কুদ্দুস রশিদী, মুফতি মাছউদুর রহমান, মাস্টার ওয়ারেন্ট অফিসার অব. আলহাজ্ব আমিনুল হক তালুকদার, আলমগীর হোসেন, মুফতি সাব্বির আহমদ, আরমান হোসাইন, ইঞ্জিনিয়ার আলাউদ্দিন, আশিকুর রহমান খান, আলহাজ্ব আবু জাফর আলম প্রমুখ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্রকাঠামো   সংস্কার   বহুমুখী   সংকট   শঙ্কা   ফয়জুল করীম  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close