সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়ে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির তাগাদা      ● এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল সোমবার, যেভাবে জানা যাবে      ● অস্থিরতায় ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার : বিজিএমইএ      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন ১৫১৯      ● শ্রীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা      ● সোমবার সকাল থেকে ১০ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ      ● হামের উপসর্গ নিয়ে এক দিনে ৯ শিশুর ‍মৃত্যু      
দেশজুড়ে
শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ২:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা।

সোমবার (২ নভেম্বর) সকাল থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবআইল শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিকরা এ আন্দোলনে অংশ নেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সোমবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, ফতুল্লার কুতুবআইল এলাকার মেট্রো গার্মেন্টসসহ বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে সড়কে জড়ো হন। পরে মিছিল নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা।

দুপুর ১২টার দিকে শ্রমিকরা লিংক রোডের সাইনবোর্ড পর্যন্ত অবরোধ বিস্তৃত করেন। পরে সড়কের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে বিভক্ত হয়ে অবস্থান নেন তারা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী, পথচারী ও কর্মজীবী মানুষ।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত সড়ক থেকে অবস্থান প্রত্যাহার করবেন না।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  শ্রমিক বিক্ষোভ   ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close