সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়ে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির তাগাদা      ● এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল সোমবার, যেভাবে জানা যাবে      ● অস্থিরতায় ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার : বিজিএমইএ      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন ১৫১৯      ● শ্রীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা      ● সোমবার সকাল থেকে ১০ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ      ● হামের উপসর্গ নিয়ে এক দিনে ৯ শিশুর ‍মৃত্যু      
দেশজুড়ে
মুক্তিযোদ্ধা মানিক পশারির শেষ বিদায়ে বাধা, ফরিদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জেলার বীর মুক্তিযোদ্ধারা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শহরের মুজিব সড়কে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড ফরিদপুর জেলা ইউনিটের আহ্বায়ক এম এ সালাম লাল, যুগ্ম আহ্বায়ক শহীদ পারভেজ ও সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামসহ অন্যরা।

বক্তারা বলেন, দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করা একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তার জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এমন আচরণ একজন মুক্তিযোদ্ধার ব্যক্তিগত মর্যাদার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার ইতিহাসের প্রতিও অসম্মান।

তারা আরও বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত দেশে তাদের শেষ বিদায় যেন কোনোভাবেই অসম্মানজনক পরিস্থিতির মুখে না পড়ে, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পিরোজপুরের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

একই সঙ্গে এ বিষয়ে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

কর্মসূচিতে ফরিদপুর জেলা ও জেলার নয়টি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক, সদস্যসচিবসহ বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।


কেকে/সাশ 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close