সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়ে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির তাগাদা      ● এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল সোমবার, যেভাবে জানা যাবে      ● অস্থিরতায় ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার : বিজিএমইএ      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন ১৫১৯      ● শ্রীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা      ● সোমবার সকাল থেকে ১০ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ      ● হামের উপসর্গ নিয়ে এক দিনে ৯ শিশুর ‍মৃত্যু      
দেশজুড়ে
নড়াইলে হারানো ৩৬ মোবাইল উদ্ধার করে মালিকদের হস্তান্তর
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৪:৩৪ পিএম আপডেট: ০২.১১.২০২৬ ৪:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নড়াইলে বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ৩৬ টি মোবাইল ফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার করা ৩৬টি স্মার্টফোন মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।  

জানা যায়, নড়াইল জেলার চারটি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এই উদ্ধার অভিযান পরিচালনা করে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল হারানো মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া অর্থ উদ্ধারে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বর ও অক্টোবর মাসে তথ্যপ্রযুক্তির সহায়তায় নড়াইল জেলার চারটি থানার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ৩৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত এসআই রাজেশ কুমার দাশ, এসআই প্রসেনজিত ঘোষ ও এসআই মো. রাকিবুল হাসানসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এসব মোবাইল উদ্ধারে কাজ করেন।

ভুক্তভোগীরা বলেন, তারা মোবাইল হারানোর পর পুনরুদ্ধারের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু জেলা পুলিশের আন্তরিক প্রচেষ্টায় তা ফিরে পেয়ে তারা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

তারা আরও বলেন, মোবাইল খোয়া গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল ফোন উদ্বার করা হয়।

অনুষ্ঠানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নড়াইল   হারানো   মোবাইল   উদ্ধার   মালিক   হস্তান্তর   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close