সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৩      ● জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর জোর রাষ্ট্রপতির      ● হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৫৪৮      ● ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড      ● দ্রুত ঘোষণা হতে পারে শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি      ● অক্টোবরে রেমিট্যান্সে রেকর্ড, দেশে এসেছে ২৮৭ কোটি ডলার      
দেশজুড়ে
রাজশাহী নগরীতে অর্ধশত কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৪:৪২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী নগরীর উপশহর এলাকায় অভিযান চালিয়ে অর্ধশত কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই মাদক কারবারি পালিয়ে যায়।

সোমবার (২ নভেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান। 

এর আগে রোববার (১ নভেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে উপশহর সেক্টর-২ এলাকার একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বোয়ালিয়া থানার উপশহর ফাঁড়ির পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৮ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃকরা হলো নগরীর পবা থানার বাগধানী গ্রামের মো. সজিব (২৭) ও গোদাগাড়ীর পালপুর ধরমপুর গ্রামের মো.  রায়হান (২০)। পলাতক আসামি বিপ্লব আলী (৩৯) আরও দুই থেকে তিনজন পালিয়ে যায়।

মো. গাজিউর রহমান জানান, গ্রেপ্তার দুজনসহ পলাতকদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার সকালে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   নগরী   অর্ধশত   কেজি   গাঁজা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close