সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়ে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির তাগাদা      ● এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল সোমবার, যেভাবে জানা যাবে      ● অস্থিরতায় ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার : বিজিএমইএ      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন ১৫১৯      ● শ্রীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা      ● সোমবার সকাল থেকে ১০ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ      ● হামের উপসর্গ নিয়ে এক দিনে ৯ শিশুর ‍মৃত্যু      
রাজধানী
এস এম জাহাঙ্গীরের সমর্থনে উত্তরায় বিএনপির আনন্দ শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৪:৫২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নতুন গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীরের সমর্থনে রাজধানীর উত্তরায় আনন্দ শোভাযাত্রা করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২ নভেম্বর) দুপুরে উত্তরার আব্দুল্লাহপুরের পলওয়েল মার্কেটের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে জসিমউদ্দীন রোডে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমান, নতুন কমিটির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্যসচিব এস এম জাহাঙ্গীরের পক্ষে স্লোগান দেন। শোভাযাত্রায় ঢোলের তালে তালে বিভিন্ন রঙের ফেস্টুন বহন করেন তাঁরা।

এর আগে সকাল থেকেই বৃহত্তর উত্তরার সাতটি থানার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পলওয়েল মার্কেটের পাশে জড়ো হন। পরে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেনের নেতৃত্বে শোভাযাত্রা শুরু হয়। এতে মহানগর উত্তরের সাবেক নেতা এবং বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। তবে শোভাযাত্রায় নতুন সদস্যসচিব এস এম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, রাজধানীর মিরপুরে রাড্ডা কাণ্ডের পর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। প্রায় এক মাস পর রোববার রাতে দুই সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষণায় বলা হয়, নতুন কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।


কেকে/সাশ


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close