সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়ে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির তাগাদা      ● এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল সোমবার, যেভাবে জানা যাবে      ● অস্থিরতায় ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার : বিজিএমইএ      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন ১৫১৯      ● শ্রীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা      ● সোমবার সকাল থেকে ১০ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ      ● হামের উপসর্গ নিয়ে এক দিনে ৯ শিশুর ‍মৃত্যু      
দেশজুড়ে
হোন্ডা শাইন উৎসবের লটারি বিজয়ীদের পুরস্কার বিতরণ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৪:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী জেলার ডোমার উপজেলায় হোন্ডা শাইন উৎসবে ফ্রি রেজিষ্ট্রশন করে প্রথম পুরস্কার মোটর সাইকেল পেযেছেন ব্যবসায়ী মিজানুর রহমান। 

সোমবার (২ নভেম্বর) দুপুরে হোন্ডা শোরুমে ফাবিহা মটরসের সৌজন্যে মিজানুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন ব্যবস্থাপনা পরিচালক মো. ফরহাদ হোসেন।  

এর আগে শুক্রবার হোন্ডা মোটর সাইকেলের শাইন উৎসব মাতিয়েছেন ব্যান্ডদল আ্যাশেজ। সর্ববৃহৎ এই উৎসবকে ঘিরে ডোমারসহ আশে-পাশের এলাকা থেকে হাজার হাজার উঠতি যুবক ভিড় করেন ব্যান্ডের গান শোনার জন্য। বিকালেই হাইস্কুল মাঠ ভরে যায়।

শাইন উৎসব ঘিরে ফাবিহা মটরসের সৌজন্যে ও হোন্ডার সার্বিক তত্বাবধানে দিনব্যাপী নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ডোমার হাইস্কুল মাঠ প্রাঙ্গনে।

আর্কষনীয় গেমস, ফ্রি চেকআপ, আতশ বাজি, ডিজে ও লটারির আয়োজনগুলো ছিল দেখার মত। ফ্রি রেজিষ্ট্রেশনের মাধ্যমে লটারি উৎসব পালিত হয়। লটারিতে দেওয়া হয় শাইন ১০০ ডিক্স মোটরসাইকেল। রাতে ডোমার হাইস্কুল মাঠে লটারীর ড্র অনুষ্ঠিত হয়। সেখানে ২১ জন ভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক  মো: আখতারুজ্জামান সুমন। এ সময় ডোমার ফাবিহা মটরসের কর্ণধার ফরহাদ হোসেন, কোম্পানির চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশেকুর রহমান, আহাম্মেদ নাফিস আল ইসলাম ও রিজিওনাল ম্যানেজার আবু সোহান ইমতিয়াজ বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে শুরু হয় রক ব্যান্ড দল আ্যাশেজের কনসার্ট।

আ্যাশেজ ব্যান্ডের গান শোনার জন্য হাইস্কুল মাঠ ছেড়ে আশেপাশের এলাকাও লোকে লোকারণ্য হয়ে যায়। হাজার হাজার দর্শককে নেচে গেয়ে শেষ হয় শাইন হোন্ডা উৎসব। অনুষ্ঠানটি তরুণ প্রজন্মের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। সোমবার আনুষ্ঠানিকভাবে হোন্ডা শোরুম শাইন উৎসবে লটারিতে বিজয়ী ২১ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  উৎসব   লটারি   বিজয়ী   পুরস্কার   বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close