সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়ে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির তাগাদা      ● এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল সোমবার, যেভাবে জানা যাবে      ● অস্থিরতায় ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার : বিজিএমইএ      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন ১৫১৯      ● শ্রীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা      ● সোমবার সকাল থেকে ১০ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ      ● হামের উপসর্গ নিয়ে এক দিনে ৯ শিশুর ‍মৃত্যু      
দেশজুড়ে
বেকারত্ব দূরীকরণে টিটিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : রেজাউল করিম
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া-৬ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চিন্তাধারায় প্রতিষ্ঠিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বগুড়ার কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী ও দূরদর্শী ছিল। যার সুফল আজ দেশের বেকার যুবসমাজ ভোগ করছে। এখান থেকে দক্ষতা অর্জন করে প্রবাসে গিয়ে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে তারা একদিকে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন, অন্যদিকে নিজ পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাচ্ছেন।’
 
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বগুড়ার আয়োজনে নতুন গাড়ি উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

টিটিসি বগুড়ার অধ্যক্ষ প্রকৌশলী এসএম ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম হেলাল।

ইন্সট্রাক্টর আরএসি রাশেদুল হাসান শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিটিসির চীফ ইন্সট্রাক্টর মোহাম্মদ শামীন আল মামুন, কম্পিউটার ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব, সিনিয়র ইন্সট্রাক্টর আব্দুল মান্নান শেখ, কর্মকর্তা আবু সাইদ, চয়ন সূত্রধর, শাহাদৎ হোসেন, আবু তালেব প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ফিতা কেটে নতুন গাড়ির উদ্বোধন করেন এবং পরে প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়ে তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও কারিগরি শিক্ষার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বেকারত্ব   দূরীকরণ   টিটিসি   গুরুত্বপূর্ণ   ভূমিকা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close