সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়ে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির তাগাদা      ● এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল সোমবার, যেভাবে জানা যাবে      ● অস্থিরতায় ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার : বিজিএমইএ      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন ১৫১৯      ● শ্রীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা      ● সোমবার সকাল থেকে ১০ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ      ● হামের উপসর্গ নিয়ে এক দিনে ৯ শিশুর ‍মৃত্যু      
দেশজুড়ে
বাগেরহাট জেলা পরিষদের শতাধিক প্রতিষ্ঠানে চেক বিতরণ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নকাজে বাগেরহাটে শতাধিক প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ করেছে জেলা পরিষদ। পিআইসি কমিটির মাধ্যমে এসব অর্থ দেওয়া হচ্ছে, যাতে বরাদ্দের সঠিক ব্যবহার ও উন্নয়নকাজে স্বচ্ছতা নিশ্চিত করা যায়।
 
সোমবার ( ২ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মো. শেখ জাকির হোসেন।

অনুষ্ঠানে ১৫ জন ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ, প্রকৌশলী শহিদুলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক শেখ জাকির হোসেন বলেন, ‘অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ও বেনামে অর্থ বরাদ্দ দেওয়া হতো। কিন্তু অনেক ক্ষেত্রে সেই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়নি। সরকারি অর্থের অপচয় রোধ এবং উন্নয়নকাজে জবাবদিহিতা প্রতিষ্ঠায় এবার পিআইসি কমিটির মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিগত দিনে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে-বেনামে জেলা পরিষদ থেকে অর্থ বরাদ্দ দেওয়া হতো। এতে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন ছিল। আমরা প্রতিটি প্রতিষ্ঠানকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে পিআইসি কমিটির মাধ্যমে এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। বরাদ্দের অর্থ যেন অপচয় না হয়, সঠিকভাবে উন্নয়নকাজে ব্যয় হয়, সেটিই আমাদের লক্ষ্য।’

জেলা পরিষদ কর্তৃপক্ষের আশা, এই প্রক্রিয়ায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নকাজে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি কাজের মান ও জবাবদিহিতাও বাড়বে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট   জেলা পরিষদ   শতাধিক   প্রতিষ্ঠান   চেক   বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close