সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়ে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির তাগাদা      ● এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল সোমবার, যেভাবে জানা যাবে      ● অস্থিরতায় ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার : বিজিএমইএ      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন ১৫১৯      ● শ্রীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা      ● সোমবার সকাল থেকে ১০ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ      ● হামের উপসর্গ নিয়ে এক দিনে ৯ শিশুর ‍মৃত্যু      
রাজধানী
কেরাণীগঞ্জে পরিবেশ দূষণকারী ১০ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম আপডেট: ০২.১১.২০২৬ ৬:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ দূষণকারী ১০টি ওয়াশিং ও ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সেগুলোর কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২ নভেম্বর) ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর এলাকার হাজী আব্দুল বারেক রোডে অবস্থিত পরিবেশ দূষণকারী বিভিন্ন কারখানার বিরুদ্ধে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নপূর্বক বন্ধ করে দেওয়া কারখানাগুলো হলো— সঞ্জু ডাইং ও ওয়াশিং, সালমুন ওয়াশিং, সায়মা ওয়াশিং, রব ওয়াশিং, ইউনিক ওয়াশিং, নুর ডাইং-১, নুর ডাইং-২, নুর ডাইং-৩, বিসমিল্লাহ ওয়াশ এবং রীমা ওয়াশিং।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে উপস্থিত থেকে সার্বিক দিক-নির্দেশনা দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক মো. মাহবুব জামিল।

এ ছাড়া অভিযানে উপস্থিত ছিলেন মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের উপপরিচালক সৈয়দ আহম্মদ কবির এবং ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ইলিয়াস মাহমুদ। আইন-শৃঙ্খলা বজায় রাখতে অভিযানে বাংলাদেশ নৌবাহিনী, নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও কেরাণীগঞ্জ থানা পুলিশ সহযোগিতা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে পরিবেশ দূষণকারী শিল্প-প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট অভিযান অব্যাহত থাকবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কেরাণীগঞ্জ   পরিবেশ   দূষণকারী   কারখানা   বিদ্যুৎ   সংযোগ   বিচ্ছিন্ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close