সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়ে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির তাগাদা      ● এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল সোমবার, যেভাবে জানা যাবে      ● অস্থিরতায় ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার : বিজিএমইএ      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন ১৫১৯      ● শ্রীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা      ● সোমবার সকাল থেকে ১০ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ      ● হামের উপসর্গ নিয়ে এক দিনে ৯ শিশুর ‍মৃত্যু      
দেশজুড়ে
কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৫১ পিএম আপডেট: ০২.১১.২০২৬ ৬:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিওর বিরুদ্ধে কিস্তির টাকা না দেওয়ায় এক গৃহবধূকে পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে। 

রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের চারজানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে সোমবার (২ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়। 

ভুক্তভোগী ওই গৃহবধূর নাম ফাতেমা (২৪)। তিনি চারজানিয়া গ্রামের সাগরের স্ত্রী। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। 

এ বিষয়ে ভুক্তভোগী ফাতেমা জানান, তিনি সাজেদা ফাউন্ডেশন থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের সমস্ত টাকা পরিশোধ করার পরও এনজিওর লোকজন তার কাছে আরও ৩৫ হাজার টাকা পাওনা দাবি করে আসছিল। গতকাল সন্ধ্যায় এনজিওর লোকজন এসে তার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে যায়। কিন্তু এর কিছুক্ষণ পরই রাতে পুলিশ এনে তাকে ধরিয়ে দেওয়া হয়।
 
এ বিষয়ে জানতে চাইলে সাজেদা ফাউন্ডেশনের শাখা ম্যানেজার ইমরুল কায়েস বলেন, ‘ওই গৃহবধূর কাছে প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা পাওনা ছিল। গত ৮-৯ মাস তিনি কোনো কিস্তি পরিশোধ না করায় নিয়মানুযায়ী তার বিরুদ্ধে মামলা করা হয়। আমি তাকে আগেই বলেছিলাম যে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং টাকা পরিশোধ করতে হবে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, ‘ওই গৃহবধূর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানা তামিল করতে একজন নারী পুলিশ কর্মকর্তার নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কিস্তি   গৃহবধূ   পুলিশ   এনজিওকর্মী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close