সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৩      ● জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর জোর রাষ্ট্রপতির      ● হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৫৪৮      ● ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড      ● দ্রুত ঘোষণা হতে পারে শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি      ● অক্টোবরে রেমিট্যান্সে রেকর্ড, দেশে এসেছে ২৮৭ কোটি ডলার      
দেশজুড়ে
ফরিদপুরে চার ইটভাটায় ৩০ লাখ টাকা জরিমানা
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার ফরিদপুর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় পাঁচটি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ইটভাটাগুলোর মালিকদের মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ইটভাটাগুলোর অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকাল ৩টায় পরিবেশ অধিদপ্তর পাবনার প্রসিকিউটর আব্দুল মমিন ও সহকারী পরিচাল ইউসুফ আলীর সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ইটভাটার মালিকদের মধ্যে থানাপাড়া এলাকার মো. ইমদাদুল হককে ৭ লাখ টাকা, জহুরুল ইসলামকে ৫ লাখ টাকা, ডেমরা এলাকার রবিউল ইসলামকে ৮ লাখ টাকা এবং আনিসুল ইসলামকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী দল জানায়, ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫ ও ৬ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র ও অনুমোদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ইটভাটাগুলো চালু না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   ইটভাটা   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close