সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৩      ● জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর জোর রাষ্ট্রপতির      ● হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৫৪৮      ● ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড      ● দ্রুত ঘোষণা হতে পারে শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি      ● অক্টোবরে রেমিট্যান্সে রেকর্ড, দেশে এসেছে ২৮৭ কোটি ডলার      
দেশজুড়ে
দোকানে তালা ঝুলিয়ে দখলে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জমির মালিকানা সংক্রান্ত বিরোধের জেরে বাজারে বেচাকেনা চলা অবস্থায় দোকানিকে বের করে দিয়ে তালা লাগিয়ে চারটি দোকান দখলে নেওয়ার অভিযোগ উঠেছে দিনাজ উদ্দিন নামে এক স্বেচ্ছাসেবকদলের নেতার বিরুদ্ধে।

সোমবার (২ নভেম্বর) সকালে এ ঘটনার প্রতিকার চেয়ে সহকারী পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নাসির উদ্দিন। 

এর আগে রোববার (১ নভেম্বর) বিকালে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।   

অভিযুক্ত দিনাজ উদ্দিন জাহাজমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনির উদ্দিনের ছেলে। তিনি একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক।

জানা যায়, দীর্ঘদিন ধরে নিজেদের জমিতে দোকানঘর নির্মাণ করে তা ভাড়া দিয়ে ভোগদখল করে আসছেন স্থানীয় নাসির উদ্দিন ও তার ভাই। জমির মালিকানা ও দখলসংক্রান্ত কাগজপত্রও তাদের কাছে রয়েছে। গত কিছুদিন ধরে দিনাজ এবং তার বাবা জায়গার মালিক বলে দাবি করে আসছে। এ বিষয়ে তারা আদালতে মামলা করেছেন। যা বিচারাধীন রয়েছে।

গত রোববার বিকাল ৪টার দিকে তারা বেশ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ জোরপূর্বক দোকানঘরে প্রবেশ করেন। তারা দোকানে বেচাকেনায় ব্যস্ত দোকানিদের বের করে দিয়ে তালা লাগিয়ে দেন। নাছির উদ্দিন ও তার ভাই বাঁধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা তাদের ভয়ভীতি দেখান এবং প্রাণনাশের হুমকি।

পরে তারা সহকারী পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। যাতে সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, দোকানঘরের তালা খুলে দেওয়া এবং তার ও তার ভাইয়ের মালিকানাধীন সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা হয়। সহকারী পুলিশ সুপারের কার্যালয় থেকে জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিনুল হককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

এই বিষয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা দিনাজ উদ্দিন বলেন, ‘তারা ২০১৬ আওয়ামী সরকারের প্রভাব দেখিয়ে আমাদের এই জায়গায দখল করে। এরপর আমরা সিভিলে মামলা করি। সরকার পতনের পর নৌবাহিনীর কারণে আমরা দখলে যেতে পারিনি। গতকাল হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয় উভয় পক্ষের উপস্থিতে বৈঠক হয় তাতে তারা মালিকানা কোন কাগজপত্র দেখাতে পারে নি। এই জায়গা আমাদের তাই আমরা দখলে নিয়েছি।’

এ বিষয়ে জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোমিনুল হক বলেন, ‘সহকারী পুলিশ সুপার আমাকে মৌখিকভাবে বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছেন। সরেজমিনে গিয়ে দোকান ঘরের তালা দেওয়ার ঘটনাটির সত্যতা পাওয়া যায়। আদালতের নির্দেশ ছাড়া কেউ কারো ঘরে তালা দিতে পারেনা। তাদেরকে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  হাতিয়া   দোকান   তালা   ঝুলিয়ে   দখল   স্বেচ্ছাসেবক   দলের   নেতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close