ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ।
সভায় সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার, থানা অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবি ছিদ্দিক, উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মো. আব্দুল মজিদ, ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, মাদক ও সেবন রোধে কঠোর নজরদারি জোরদার করা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিরসনসহ ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
কেকে/এআই