সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়ে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির তাগাদা      ● এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল সোমবার, যেভাবে জানা যাবে      ● অস্থিরতায় ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার : বিজিএমইএ      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন ১৫১৯      ● শ্রীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা      ● সোমবার সকাল থেকে ১০ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ      ● হামের উপসর্গ নিয়ে এক দিনে ৯ শিশুর ‍মৃত্যু      
জাতীয়
অনুমোদন পেল বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন-২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখন প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বিলটি জাতীয় সংসদে পাসের জন্য উত্থাপন করা হবে।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, এর আগে সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ১ দফার ক্ষমতাবলে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ-২০২৬’ জারি করা হয়েছিল। সাংবিধানিক বিধান অনুযায়ী, অধ্যাদেশ জারির পর জাতীয় সংসদের প্রথম বৈঠকে তা উত্থাপন করতে হয়।

অধ্যাদেশটিকে স্থায়ী আইনি কাঠামো দিতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন-২০২৬’-এর খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। বৈঠকে এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, লেজিসলেটিভ বিভাগের ভেটিং বা যাচাই-বাছাই সম্পন্ন হলে বিলটি জাতীয় সংসদে পাসের জন্য পাঠানো হবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  অনুমোদন   বিশেষ   সৌরবিদ্যুৎ   স্থাপন   আইন   খসড়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close