মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মিরপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন      ● গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ      ● ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন      ● ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা      ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৩      ● জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর জোর রাষ্ট্রপতির      ● হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৫৪৮      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে দস্যুতা মামলায় মূল আসামিসহ গ্রেপ্তার ৩, উদ্ধার স্বর্ণালংকার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:২৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণের চেইন, একটি স্মার্টফোন ও দস্যুতায় ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের ভুজপুর গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে ইমরান আহমেদ (২৯), সিন্দুরখান ইউনিয়নের পূর্ব নাহারপুর এলাকার জয়দুল হোসেনের ছেলে ইসমাইল মিয়া (২৫) এবং আশিদ্রোন ইউনিয়নের জামসী গ্রামের সেলিম খানের ছেলে কাউসার আহমেদ সবুজ (৩৬)।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর শ্রীমঙ্গল থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় দস্যুতার অভিযোগে একটি মামলা করা হয়। মামলাটি তদন্তে ওসির নির্দেশনায় বিশেষ অভিযান শুরু করে পুলিশ।

তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ১৫ অক্টোবর মামলার এজাহারভুক্ত প্রথম দুই আসামি ইমরান ও ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন, শাওমি রেডমি ৯ মডেলের স্মার্টফোন এবং দস্যুতায় ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

পরে মামলার তদন্তের ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩১ অক্টোবর কাউসার আহমেদ সবুজকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে দাবি করা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধে জড়িত।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, মামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

কেকে/সাশ 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close