মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মিরপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন      ● গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ      ● ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন      ● ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা      ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৩      ● জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর জোর রাষ্ট্রপতির      ● হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৫৪৮      
দেশজুড়ে
শ্রীপুরে তালাবদ্ধ কক্ষ থেকে সাবেক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:৩১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে একটি তালাবদ্ধ কক্ষ থেকে শাহীন হোসেন (৩৩) নামে রাজাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী আমেনা খাতুনকে (৪৫) খুঁজছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর বাজার এলাকায় দুলাল মিয়ার বহুতল ভবনের চতুর্থ তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহীন উপজেলার নয়াগাঁও গ্রামের রতন মিয়ার ছেলে। তিনি রাজেন্দ্রপুর এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন।

নিহতের বড় ভাই আজাহার আহমেদ জানান, আমেনা খাতুনের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে পরিবারের সঙ্গে শাহীনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ কারণে প্রায় পাঁচ মাস ধরে তিনি বাড়ির বাইরে ছিলেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগও বন্ধ ছিল।

আজাহার আহমেদের ভাষ্য, সোমবার দুপুরে শাহীনের বন্ধু আলমগীর ফোন করে তার খোঁজ নিতে বলেন। পরে ওই বন্ধুর কাছ থেকেই শাহীনের মৃত্যুর খবর পান তিনি। ঘটনাস্থলে গিয়ে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ এসে তালা ভেঙে কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, কক্ষের জানালার গ্রিলের সঙ্গে রশি ব্যবহার করে আত্মহত্যা করেছেন শাহীন। তবে নিহতের পরিবারের অভিযোগ, স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত নয়।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের স্ত্রীর অবস্থান ও ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:   সাবেক ছাত্রলীগ নেতা   মরদেহ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close