বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      ● গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ হবে ডিসেম্বরের মধ্যে      ● শ্রমিক অসন্তোষের মধ্যে ৪ ঘণ্টা এগিয়ে শুরু মজুরি বোর্ডের সভা      ● গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বাসন থানার সামনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● মিরপুরের বেড়িবাঁধ এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪      
দেশজুড়ে
খুলনায় আলোচিত জোড়া খুন, ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
মো. রিয়াজ উদ্দীন, খুলনা ব্যুরো
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৭:১৬ পিএম আপডেট: ০৪.১১.২০২৬ ৭:৫৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

খুলনার আদালতপাড়ায় দিনে-দুপুরে দুই বন্ধু হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন হত্যা মামলায় মোট ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

বুধবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান আদালতে এ চার্জশিট জমা দেন। 

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- এজাজ, কামরুল, শুভ, হাসিব, রোমান, কাউয়া মিরাজ, চিংড়ি পলাশ, সাইফি, মুন্না, লবী গাজী, ইমরান, আরেফিন ও রেজাউল মুন্সি হৃদয়।

মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মাদক ব্যবসা, চাঁদাবাজি, এলাকায় আধিপত্য বিস্তার, খুন এবং পূর্বশত্রুতার জের ধরে আদালতের মতো গুরুত্বপূর্ণ জায়গায় জোড়া হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই হত্যাকাণ্ডের আগের দিন রাতে রূপসা উপজেলার আইচগাতি এলাকার সেনেরবাজারে সন্ত্রাসী ইমরানের একটি কার্যালয়ে বসে হত্যার পরিকল্পনা করা হয়। ওই পরিকল্পনা অনুযায়ী তারা খুলনা আদালতের সামনে হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজনকে হত্যা করে পালিয়ে যায়।

পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ১৩ জনকে অভিযুক্ত করে বুধবার আদালতে মামলার চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ নভেম্বর অস্ত্র মামলায় হাজিরা দিতে খুলনা আদালতে আসেন কথিত শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর দুই সদস্য হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন। আদালতে হাজিরা শেষে দুই বন্ধু আদালত চত্বরের সামনে একটি চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্তরা পূর্বপরিকল্পনা অনুযায়ী অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গুলি করে দুজনের হত্যা নিশ্চিত করে। 

প্রকাশ্য দিবালোকে আদালতপাড়ার মতো গুরুত্বপূর্ণ এলাকায় এ জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর মামলার তদন্ত শেষে ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিলের মধ্য দিয়ে আলোচিত এ হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রমে নতুন অগ্রগতি হলো বলে তিনি ব্যক্ত করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close