বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      ● গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ হবে ডিসেম্বরের মধ্যে      ● শ্রমিক অসন্তোষের মধ্যে ৪ ঘণ্টা এগিয়ে শুরু মজুরি বোর্ডের সভা      ● গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বাসন থানার সামনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● মিরপুরের বেড়িবাঁধ এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪      
জাতীয়
সুস্থতার পথে নির্যাতনের শিকার শিশুটি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১০:০৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

টাঙ্গাইলে ধর্ষণচেষ্টার শিকার হয়ে ইটের আঘাতে নাক-মুখ গুরুতরভাবে আহত সাড়ে ছয় বছরের শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শিশুটির চিকিৎসার অগ্রগতি ও বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রায় ২০ মিনিট শিশুটির পাশে অবস্থান করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি শিশুটির মায়ের সঙ্গে কথা বলেন এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের কাছ থেকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। শিশুটি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।

কর্তব্যরত চিকিৎসকেরা জানান, শিশুটির শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো হয়েছে। তবে পুরোপুরি সুস্থ হতে তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে।

শিশুটির মা জানান, শারীরিক অবস্থার উন্নতি হলেও তার মানসিক ট্রমা এখনো পুরোপুরি কাটেনি। মাঝেমধ্যে শিশুটি জোরে চিৎকার করে ওঠে। এ সময় প্রতিমন্ত্রী শিশুটির পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এর আগে, গত ৩১ অক্টোবর গভীর রাতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে দেখতে যান প্রতিমন্ত্রী টুকু। সে সময় তিনি শিশুটির পরিবারের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দায়িত্ব নেন। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে ঢাকায় নেওয়ার আশ্বাসও দেন তিনি।

পরে তার নির্দেশনায় ১ নভেম্বর দুপুরে অ্যাম্বুলেন্সযোগে শিশুটিকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকেই শিশুটির চিকিৎসার বিষয়ে খোঁজখবর ও তদারকি করছেন প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর সন্ধ্যায় টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ার বড় কালীবাড়ি মার্কেটের একটি সিঁড়িতে শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। এ সময় শিশুটির চিৎকার ও বাধা দেওয়ায় অভিযুক্ত ব্যক্তি ইট দিয়ে তার মুখে আঘাত করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

এ ঘটনায় শিশুটির মা টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলা দায়েরের প্রায় ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত বিপ্লবকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  প্রতিমন্ত্রী টুকু   চিকিৎসা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close