বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      ● গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ হবে ডিসেম্বরের মধ্যে      ● শ্রমিক অসন্তোষের মধ্যে ৪ ঘণ্টা এগিয়ে শুরু মজুরি বোর্ডের সভা      
জাতীয়
মোংলাকে ঘিরে বড় পরিকল্পনা, উত্তরাঞ্চল পর্যন্ত যাবে জ্বালানি অবকাঠামো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি সরবরাহব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে এ অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা জরুরি।

একই সঙ্গে বাংলাদেশের অবকাঠামো ও শিল্প খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোংলাকে কেন্দ্র করে নতুন শিল্পকারখানা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে চীনা বিনিয়োগকারীদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক সই করা হয়।

অনুষ্ঠান উপলক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ও চীন যৌথভাবে কাজ করলে বিনিয়োগ, শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এসব তথ্য জানান।

মতবিনিময়কালে মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে সহযোগিতার জন্য চীনা প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান তারেক রহমান। দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করার উদ্যোগে চীনা বিনিয়োগকারীদের অংশগ্রহণের বিষয়টিও তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

প্রধানমন্ত্রী দিনটিকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও আনন্দের বলে উল্লেখ করেন। দুই দেশের সহযোগিতার মাধ্যমে দেশের বিনিয়োগ পরিবেশ, শিল্পায়ন এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  উত্তরাঞ্চল পর্যন্ত যাবে জ্বালানি অবকাঠামো   মোংলা   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close