বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিব মো. জাহাঙ্গীর হোসেন।
রোববার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা এ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় দলকে সুসংগঠিত করার মাধ্যমে দেশের মানুষের কাছে যথাযথ সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কেকে/ এসএমএন