সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
জাতীয়
শেখ হাসিনার পাসপোর্টের আবেদন রাজনৈতিক স্টান্টবাজি : চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনা কখনোই দেশে ফিরবেন না।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।

মো. আমিনুল ইসলাম বলেন, নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে শেখ হাসিনার আবেদন রাজনৈতিক স্টান্টবাজি ছাড়া কিছু নয়। তিনি দেশে ফিরবেন না বলেও মন্তব্য করেন। এ সময় মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার আত্মসমর্পণের ইচ্ছা নিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) প্রসিকিউশন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে বলে জানান তিনি।

এর আগে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে খবর প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটির প্রতিবেদনে একটি চিঠির বরাত দিয়ে বলা হয়, ভারতে স্বেচ্ছানির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফেরার উদ্যোগের অংশ হিসেবে তিনি এ আবেদন করেছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই দিনে অন্য একটি অভিযোগে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

পরবর্তী সময়ে ২০২৬ সালের ১৩ জানুয়ারি ৪৫৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  পাসপোর্টের আবেদন   শেখ হাসিনা   চিফ প্রসিকিউটর  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close