ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের ১২ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। শ্রমিকদের অবস্থানের সামনে ব্যারিকেড বসানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর পুরানা পল্টন মোড়ে সমাবেশ শেষে মিছিল নিয়ে সচিবালয়ের গেটের সামনে যান শ্রমিকেরা। সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে দাবি আদায়ের পক্ষে অবস্থান নেন তাঁরা।
শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে ব্যাটারিচালিত রিকশা নীতিমালা-২০২৫ সংশোধন, যানবাহনের নিবন্ধন ও লাইসেন্স প্রদান, রিকশা আটক এবং শ্রমিকদের হয়রানি বন্ধ করা। এ ছাড়া জীবিকা সুরক্ষা আইন প্রণয়ন ও শ্রমিকদের জন্য রেশনব্যবস্থা চালুর দাবিও জানিয়েছেন তাঁরা।
এর আগে পুরানা পল্টনের সমাবেশে শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা না করে কোনো নীতিমালা চাপিয়ে দেওয়া যাবে না। শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে নতুন দিকনির্দেশনা প্রণয়ন করতে হবে।
সমাবেশ থেকে ১২ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও ঘোষণা করা হয়।
কেকে/সাশ