ত্রয়োদশ জাতীয় সংসদ চতুর্থ অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় শুরু হয় এই অধিবেশন।
চতুর্থ অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। অধিবেশনে তিনটি অধ্যাদেশ ও সরকারি বিল উত্থাপন, আলোচনা এবং বিভিন্ন জাতীয় বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান অংশ নিয়েছেন।
স্পিকার তার সূচনা বক্তব্যে সংসদীয় রীতিনীতি মেনে চলতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।
সাবেক কয়েকজন সংসদ সদস্য, গণপরিষদ সদস্য ও সাংবাদিক আমির খসরুর প্রয়াণে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় । পরে দোয়া ও মোনাজাত করা ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার।
কেকে/এমএ