সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃত বেড়ে ১২৮৪      
জাতীয়
মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা উত্তর সিটির মিরপুরের শাহ আলী মার্কেটের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর মেরুল বাড্ডা ও শাহজাদপুরের পর ধানমন্ডিতে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মিরপুর-১০ এলাকায় সন্ধ্যায় দুর্বৃত্তরা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা নিরাপত্তার জন্য এদিক-ওদিক ছোটাছুটি করে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন লাগে। তবে কীভাবে আগুন লেগেছে, তাৎক্ষণিকভাবে সেটা জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় একটি বিশ্ববিদ্যালয়ের বাসটিতে আগুন লেগেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে দুইটি ইউনিট পাঠানো হয়েছে।

ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কাইয়ুম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর চার স্থানে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি, মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আখতারের খাদ্যপণ্যের ব্যবসা প্রতিষ্ঠান 'প্রবর্তনা'র সামনে ও সীমানার ভেতরে দুটি, ধানমন্ডি মাইডাস সেন্টারের সামনে দুটি এবং ধানমন্ডি ৯/এ এলাকার ইবনে সিনা হাসপাতালের সামনের আরও দুটি ককেটল বিস্ফোরণ হয়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর পূর্বে, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে শাহজাদপুরে ভিক্টর পরিবহনের একটি বাস এবং সোয়া ৬টার দিকে মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মিরপুরে ককটেল বিস্ফোরণ   ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়   বাসে আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close