সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
জাতীয়
বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাজুড়ে যেন আতঙ্কের ছায়া নেমে এসেছে। একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ, দোকানে আগুন ও বিভিন্ন স্থানে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ফার্মগেট, সিএমএম আদালত, বাঙলা কলেজসহ ঢাকার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

আজ সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।

এ ছাড়া সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ, উত্তরার শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সামনে এবং বাঙলা কলেজের ক্যাম্পাসের গেটে ও পোস্তগোলা ব্রিজের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার সন্ধ্যা সাতটার দিকে ফার্মগেট ও শিল্পাঞ্চলের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে তেজগাঁও বিভাগের পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসের এক পাশে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে শিল্পাঞ্চল থানার সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

অন্যদিকে বাঙলা কলেজ ক্যাম্পাসের ফটকে ককটেল বিস্ফোরণের পাশাপাশি ফটকের পাশের কয়েকটি দোকানে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ককটেল ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

এদিকে, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত পোস্তগোলা সেতুর ওপর দুইটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

অন্যদিকে, ঢাবি এলাকায় একটি ব্যাগভর্তি ককটেল পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। সেখানে বৃষ্টির মধ্যেই পুলিশের সদস্যরা অবস্থান করছেন। বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান মো. মনিরুজ্জামান বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানানো হবে।’

এ ছাড়া ঢাকার মালিবাগ মোড়ের গ্যাস পাম্পের সামনেও দুইটি ককটেল পড়ে থাকার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিস্ফোরণ   অগ্নিসংযোগে কাঁপা   রাজধানী   আতঙ্ক ছড়িয়ে পড়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close