মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      
বিনোদন
ঢাকার মঞ্চে আসছে ‘পিয়ারু গাজির গল্পের দেশ’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:৩০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

সাফল্যের নেশা, ক্ষমতার মোহ আর আত্মপ্রবঞ্চনার আড়ালে মানুষ কি একসময় হারিয়ে ফেলে নিজের প্রকৃত সত্তা? জীবনের শেষ প্রান্তে এসে অতীতের মুখোমুখি দাঁড়িয়ে সেই প্রশ্নের উত্তর খুঁজতে এবার ঢাকার মঞ্চে আসছে নাটক ‘পিয়ারু গাজির গল্পের দেশ’।

নরওয়ের প্রখ্যাত নাট্যকার হেনরিক ইবসেনের কালজয়ী নাটক ‘পিয়ের গিন্ট’ অবলম্বনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের উক্ত প্রযোজনায় প্রাধান্য পাবে মানব জীবনের উচ্চাকাঙ্ক্ষা, কল্পনা, আত্মপ্রবঞ্চনা, অপরাধবোধ ও পরিচয়ের সংকট। নিজের সম্পর্কে তৈরি করা গল্পের আড়ালে প্রকৃত মানুষটিকে হারিয়ে ফেলার যে নির্মম বাস্তবতা, ‘পিয়ারু গাজির গল্পের দেশ’ সেই প্রশ্নটিকেই উত্থাপন করবে দর্শকের সামনে।

নাট্যকার শাহমান মৈশানের রচনা ও আহমেদুল কবিরের পরিকল্পনা ও নির্দেশনায় নির্মিত  নাটকটিতে ব্যক্তিগত সাফল্যের আকাঙ্ক্ষার পাশাপাশি গুরুত্ব পাবে— মানবিক সম্পর্ক, নৈতিক দ্বন্দ্ব ও মানব জীবনের বহুরৈখিক বাস্তবতার অনুরণন।
বাস্তব ও কল্পনার মিশেলে নির্মিত নাটকটি দর্শককে শুধু একজন মানুষের জীবন নয়, নিজের পরিচয় ও সিদ্ধান্ত নিয়েও নতুন করে ভাবতে আমন্ত্রণ জানাবে।

আগামী ২৫-৩০ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে ‘পিয়ারু গাজির গল্পের দেশ’। ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্স প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে নির্মিত হয়েছে প্রযোজনাটি

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকার মঞ্চ   পিয়ারু গাজির গল্পের দেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close