বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      
বিনোদন
‘গল্পটা শেষ, সেই ছেলেটা আজও দাঁড়িয়ে’, পলাশের আবেগঘন পোস্ট
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:১০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একটি দীর্ঘ পথচলা, হাজারো স্মৃতি আর দর্শকদের উন্মাদনা। শুরু থেকে প্রতিটি পর্বেই দর্শকদের মুগ্ধ করে রাখা বাংলাদেশের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ হয়েছে। পাঁচটি সিজনজুড়ে প্রায় নয় বছরের এই যাত্রার ইতি টানার মুহূর্তে স্মৃতির পাতায় ডুব দিয়েছেন নাটকটির অন্যতম জনপ্রিয় চরিত্র কাবিলার অভিনেতা জিয়াউল হক পলাশ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তুলে ধরেছেন নাটকটির সঙ্গে জড়িয়ে থাকা দীর্ঘ সময়ের স্মৃতি, বেড়ে ওঠা ও ভালোবাসার গল্প।

ফেসবুক পোস্টে পলাশ লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুরুটা ছিল একটি রাস্তা, গাছতলা আর চেনা কিছু বিকেল ঘিরে। সময়ের সঙ্গে বদলে গেছে চারপাশ, বদলেছে মানুষ ও ঋতু। সেই সঙ্গে বড় হয়েছে নাটকটি, আর অজান্তেই এর সঙ্গে বড় হয়ে উঠেছেন তিনিও।


নয় বছরের স্মৃতিচারণ করে অভিনেতা জানান, এই নাটকের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য সকাল-রাত, আনন্দ, অভিমান, হাসি এবং প্রিয় মানুষের মুখ। একটা গল্পের ভেতর মানুষ কতটা জীবন রেখে আসতে পারে, সেই অনুভূতিই ফুটে উঠেছে তার লেখায়। তার ভাষায়, কখন যে একটি নাটক আর শুধু নাটক থাকে না, নিজের জীবনের অংশ হয়ে যায়, তা বোঝাই যায় না।

পোস্টের শেষাংশে পলাশ লিখেছেন, ‘গল্পটা শেষ হয়েছে ঠিকই, কিন্তু সেই ছেলেটা এখনও ওখানেই দাঁড়িয়ে আছে।’ তার এই কথায় উঠে এসেছে নাটকটির শুরু থেকে দীর্ঘ পথচলার সঙ্গে নিজের বেড়ে ওঠা ও স্বপ্নের স্মৃতি।

পলাশের আবেগঘন পোস্ট ঘিরে দর্শকদের মধ্যেও দেখা গেছে নস্টালজিয়া। মন্তব্যে অনেকেই জানিয়েছেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ তাদের একটি প্রজন্মের কাছে বিশেষ স্মৃতি হয়ে থাকবে। কেউ কেউ লিখেছেন, ভবিষ্যতে অনেক ধারাবাহিক নাটক এলেও ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জায়গা পূরণ করা কঠিন হবে।

দর্শকদের কেউ কেউ কাবিলা চরিত্রটির প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি নাটকের সমাপ্তি নিয়েও নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন। বিশেষ করে ইভা চরিত্রের সঙ্গে কাবিলার সম্পর্কের পরিণতি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অনেকে।

উল্লেখ্য, কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ শুরু থেকেই তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। নাটকটির সংলাপ, অভিনয় ও ব্যতিক্রমী চরিত্রগুলো দর্শকদের কাছে আলাদা পরিচিতি পেয়েছে। পাঁচটি সিজনজুড়ে তৈরি হওয়া সেই জনপ্রিয়তা ও অসংখ্য স্মৃতি নিয়েই এবার শেষ হলো ধারাবাহিকটির শুটিং।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ব্যাচেলর পয়েন্ট   জিয়াউল হক পলাশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close