বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      
বিনোদন
তারকাদের সম্পর্ক নিয়ে কটাক্ষ, সমালোচকদের একহাত নিলেন করণ জোহর
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ এএম আপডেট: ১১.১১.২০২৬ ১০:৫৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউড তারকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য ও অতিরিক্ত বিশ্লেষণের সমালোচনা করেছেন নির্মাতা ও উপস্থাপক করণ জোহর। বিশেষ করে দীপিকা পাড়ুকোন-রণবীর সিং এবং রাশমিকা মান্দানা-বিজয় দেবরাকোন্ডার সম্পর্ক নিয়ে অনলাইনে চলা আলোচনা ও কটাক্ষকে তিনি পশ্চাৎমুখী মানসিকতার প্রকাশ বলে মন্তব্য করেছেন।

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ইংরেজি ভাষার অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর সমাপ্তি প্রসঙ্গে দ্য হলিউড রিপোর্টার্স ইন্ডিয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন করণ।

অনুষ্ঠানটির অষ্টম মৌসুমের প্রথম পর্বে একসঙ্গে হাজির হয়েছিলেন দীপিকা ও রণবীর। সেখানে নিজেদের সম্পর্কের শুরুর দিক নিয়ে তাদের কিছু মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে করণ বলেন, তাদের সম্পর্ক নিয়ে এমন সমালোচনা একেবারেই পশ্চাৎমুখী। তারা একে অপরকে ভালোবাসেন এবং দুজনই অসাধারণ অভিনেতা।

করণের মতে, নিজেদের জীবনের কথা সৎভাবে তুলে ধরেছিলেন এই দম্পতি। সেই সততার জন্য তাদের বিচার না করে বরং প্রশংসা করা উচিত।

অন্যদিকে, রাশমিকা ও বিজয়ের সম্পর্ক নিয়ে আলোচনা প্রসঙ্গে করণ বলেন, সবারই নিজস্ব মতামত প্রকাশের অধিকার রয়েছে। তবে কোনো দম্পতিকে তাদের সম্পর্ক কীভাবে পরিচালনা করতে হবে, সে বিষয়ে নির্দেশনা দেওয়ার অধিকার কারও নেই। তিনি প্রশ্ন তোলেন, সমালোচকেরা কি ওই দম্পতির পরামর্শদাতা, আইনজীবী কিংবা পরিবারের সদস্য?

তারকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মন্তব্য করার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও সমালোচনার লক্ষ্যবস্তু করার প্রবণতার বিরোধিতা করেন করণ। তিনি বলেন, কোনো তারকার কাজ বা ব্যক্তিগত জীবন নিয়ে মতামত থাকতে পারে, কিন্তু তার পরিবারের সদস্যদের অপমান করা উচিত নয়। কারণ, তারা অনুষ্ঠানের সেই আলোচনায় অংশ নেননি।

অনলাইনে তারকাদের প্রতিটি বক্তব্যের চুলচেরা বিশ্লেষণের পেছনে কনটেন্ট ব্যবসার বিষয়টিও তুলে ধরেন এই নির্মাতা। তার ভাষ্য, ক্লিকবেইট শিরোনাম কিংবা উসকানিমূলক কনটেন্টের মাধ্যমে দর্শক আকর্ষণ করে আয় করার সুযোগ তৈরি হয়েছে। তাই কনটেন্ট নির্মাতারা নিজেদের কাজ করছেন, তিনিও নিজের কাজ করছেন।

চলচ্চিত্র সমালোচনার সঙ্গে তুলনা টেনে করণ বলেন, কোনো সমালোচক তার সিনেমাকে খারাপ বলতে পারেন, এতে তার আপত্তি নেই। কিন্তু দর্শকদের সিনেমাটি না দেখার নির্দেশ দেওয়ার বিষয়টি তিনি সমর্থন করেন না। একইভাবে কোনো দম্পতির সম্পর্ক বিশ্লেষণ করা যেতে পারে, কিন্তু তাদের ভবিষ্যৎ কী হওয়া উচিত, তা নির্ধারণ করে দেওয়ার সুযোগ নেই।

সাক্ষাৎকারের শেষ দিকে করণ বলেন, বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা যেমন সুখী দম্পতি, তেমনি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংও সুখী দম্পতি। তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অন্যদের নির্দেশনা দেওয়ার প্রয়োজন নেই।


সূত্র: দ্য হলিউড রিপোর্টার্স ইন্ডিয়া 

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  তারকাদের সম্পর্ক   করণ জোহর   বলিউড   
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close