রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খোলা মত ও সম্পাদকীয়
নিভে গেল বাতি ঘর, তুমি রবে নীরবে
কাজি কাশেম
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১১:২২ পিএম
১৯৯১ সালে নির্বাচনে বিজয়ের পর জিয়ার মাজারে ফুল দিতে গেলে মাজার প্রাঙ্গণে আমার ক্যামেরায় নিজ হাতে উঠানো ছবি : কাজি কাশেম

১৯৯১ সালে নির্বাচনে বিজয়ের পর জিয়ার মাজারে ফুল দিতে গেলে মাজার প্রাঙ্গণে আমার ক্যামেরায় নিজ হাতে উঠানো ছবি : কাজি কাশেম

একজন বেগম খালেদা জিয়া ছিলেন শহীদ জিয়ার আদর্শ সহধর্মিণী, আদর্শ গৃহিনী, সন্তানদের মমতাময়ী মা।

এরশাদের স্বৈরশাসনকালে, দেশের প্রয়োজনে, গনতন্ত্র পুনরুদ্ধারের জন্য আসেন রাজনীতিতে। এরশাদ কর্তৃক প্রায় ধ্বংস প্রাপ্ত বিএনপিকে তার যাদুকরী প্রচেষ্টা এবং আপোষহীন সংগ্রামের মাধ্যমে নিয়ে আসেন দেশের ক্ষমতায়। 

বিগত সরকারের ভূয়া পরিসংখ্যান বাদ দিলে বেগম জিয়া সরকারের ২০০৫-৬ অর্থবছরে ৬.৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। তার সরকারের আমলে বাংলাদেশ পরিণত হয় দক্ষিন পূর্ব এশিয়ার ইমার্জিং টাইগার হিসাবে। 

তিনি মেয়েদের জন্য দশম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ করে দেন। দরিদ্র শিশুদের জন্য “ফুড ফর এডুকেশন” শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেন। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ফার্স্ট লেডি মিসেস হিলারি ক্লিনটন এই কর্মসূচিকে পৃথিবীর সবচেয়ে আদর্শ প্রকল্প হিসেবে উল্লেখ করেন এবং বিশ্বের অন্যান্য দেশগুলোকে অনুরূপ প্রকল্প চালুর আহ্বান জানান।

দেশের মানুষ ছিল তার আপনজন, তার স্বজন। 

তিনি বলেছিলেন, ‘আমি কম বয়সে স্বামী (জিয়াউর রহমান) হারিয়েছি। কারাগারে থাকতে আমি মাকে হারিয়েছি। অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় একটি সন্তান হারিয়েছি। আরেকটি সন্তান (তারেক রহমান) নির্যাতনে পঙ্গু হয়ে দূর দেশে চিকিৎসাধীন। আমার এই স্বজনহীন জীবনে দেশবাসী আমার স্বজন।’

প্রতিহিংসার শিকার হয়েও কখনো তিনি প্রতিহিংসার রাজনীতি করেন নাই। ২৪ এর গণঅভ্যুত্থানের পর নয়াপল্টনে বিএনপির এক সমাবেশে, ভিডিও বক্তব্যে, তরুণদের আহ্বান করে তিনি বলেন ‘আসুন ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়; ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি।’

ফ্যাসিবাদী শক্তির প্রতিহিংসায় শিকার হয়ে তিনি বিনা অপরাধে নির্জন কারা ভোগ করেন, চিকিৎসা থেকে বঞ্চিত হোন। তবুও মাথা নত করেননি ফ্যাসিবাদের কাছে, অন্যায়ের কাছে। 

তার মত আপসহীন, সংগ্রামী মানুষের জন্য হয়তো নজরুল লিখেছেন তার অমর কবিতা, 

বল বীর-
বল উন্নত মম শির!
শির নেহারি আমারি,
নত-শির ওই শিখর হিমাদ্রীর। 

মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।


আরও সংবাদ   বিষয়:  বাতি ঘর   খালেদা জিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলা মত ও সম্পাদকীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close