বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়ায় খড়-ভুসির দাম বৃদ্ধি, ঘাস চাষে ঝুঁকছেন খামারি ও কৃষকরা
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:৩৬ পিএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় খড় ও ভুসির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গবাদিপশুর খাদ্য সংকটে পড়েছেন খামারি ও কৃষকরা। এতে বিকল্প হিসেবে গরুর খাবার নিশ্চিত করতে অনেকেই এখন বিভিন্ন প্রজাতির ঘাস চাষের দিকে ঝুঁকছেন।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক মাসে খড় ও ভুসির দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। ফলে গরু পালনে খরচ বেড়ে যাওয়ায় লাভের পরিমাণ কমে যাচ্ছে।  

তাই আমরা জমির আইল, পতিত জমি ও বাড়ির আশপাশে নেপিয়ার, পাকচং, কলাগাছসহ দ্রুত বেড়ে ওঠা পশুখাদ্য উপযোগী ঘাস রোপণ করছেন। 

কৃষকদের মতে, একবার ঘাস চাষ শুরু হলে নিয়মিত কেটে দীর্ঘদিন পশুখাদ্যের চাহিদা মেটানো যায়। এতে খরচ কমে, পাশাপাশি প্রাকৃতিকভাবে সবুজ পরিবেশও তৈরি হচ্ছে। অনেকেই বলছেন, খড় ও ভুসির ওপর নির্ভরতা কমাতে এটি একটি কার্যকর ও টেকসই সমাধান।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান বলেন, ‘ব্রাক্ষণপাড়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর হতে খামারিদের ঘাস চাষে উদ্ধুদ্ধ করতে প্রশিক্ষণ প্রদান করা হয়। এর পাশাপাশি অত্র দপ্তর হতে বিনামূল্যে উন্নত জাতের ঘাষের কাটিং সরবরাহ করা হয়।’

কেকে/এমএফএইচ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close