মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
লাইফস্টাইল
নিজের হৃৎস্পন্দনের শব্দ শুনছেন, এটা সতর্ক সংকেত
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১০:৪৪ পিএম আপডেট: ২৩.০১.২০২৬ ১০:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পালসাটাইল টিনিটাস হলো টিনিটাসের একটি বিশেষ ধরন, যা তুলনামূলকভাবে বিরল। এই অবস্থায় মানুষ প্রায়শই নিজের কানের ভেতরে ছন্দময় শব্দ অনুভব করেন, যা প্রায়ই তাদের হৃদস্পন্দনের সঙ্গে মিল খায়।

কখনো কি এমন হয়েছ চারপাশে একদম নীরবতা, অথচ নিজের কানের ভেতর থেকেই স্পষ্ট শোনা যাচ্ছে ‘ধপধপ’ শব্দ? যেন হার্টের স্পন্দন স্পষ্ট বুঝতে পারছেন। অনেকেই এমন অভিজ্ঞতাকে ঘুমের সমস্যা বা মানসিক চাপের ফল বলে ধরে নেন। কিন্তু চিকিৎসকদের মতে, এটি কোনও সাধারণ বিষয় নয়,  বরং হতে পারে ‘পালসাটাইল টিনিটাস’ এর মতো সমস্যা। 

কেন হয় এই সমস্যা

পালসাটাইল টিনিটাস অনেক সময় শরীরের ভেতরের কোনও সমস্যার ইঙ্গিত দেয়। এর সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে- রক্তস্বল্পতা (অ্যানিমিয়া), উচ্চ রক্তচাপ, ধমনি শক্ত হয়ে যাওয়া (অ্যাথেরোস্ক্লেরোসিস), থাইরয়েড হরমোন বেড়ে যাওয়া, মাথায় আঘাত, মস্তিষ্কে চাপ বেড়ে যাওয়া (ইডিওপ্যাথিক ইনট্রাক্রানিয়াল হাইপারটেনশন), কানের কাছাকাছি রক্তনালির অস্বাভাবিক গঠন , রক্তপ্রবাহে চাপ বা গতি বেরে গেলে।

পালসাটাইল টিনিটাসের নির্দিষ্ট একটি চিকিৎসা নেই। চিকিৎসক প্রথমে মূল কারণ শনাক্ত করেন। যেমন, উচ্চ রক্তচাপ বা রক্তস্বল্পতা থাকলে সেটির চিকিৎসা করলে কানের শব্দ কমে যেতে পারে বা পুরোপুরি চলে যেতে পারে। এছাড়া শব্দের বিরক্তি কমাতে কিছু কৌশল কাজে আসতে পারে। যেমন, ঘুমের সময় হালকা গান বা হোয়াইট নয়েজ ব্যবহার, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি (সিবিটি)।

চিকিৎসা

পালসাটাইল টিনিটাসকে স্বাভাবিক ভাবলে বিপদ বাড়তে পারে। কিছু লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। যদি কখনও হঠাৎ এক কানে হৃৎস্পন্দন মতো শব্দ শুরু হয় তাহলে সময় নষ্ট করা যাবে না। আবার যদি কানের শব্দের সঙ্গে মাথা ঘোরা বা চোখে ঝাপসা দেখা দিলে, কিংবা শব্দটি হঠাৎ খুব জোরে বা স্থায়ী হয়ে গেলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। পালসাটাইল টিনিটাস বিরক্তিকর হলেও এটি অনেক সময় শরীরের গুরুতর সমস্যার আগাম সংকেত হতে পারে। তাই কানে হৃৎস্পন্দন মতো শব্দ শুনলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়াই ভালো।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  হৃৎস্পন্দন   সতর্ক সংকেত   লাইফস্টাইল  
মতামত লিখুন:
Loading...
Loading...

লাইফস্টাইল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close