রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
শরীয়তপুরে বিএনপিতে যোগদানে ঘরে অগ্নিসংযোগ করে লুটপাট
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শরীয়তপুর সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িঘরসহ তার সমর্থকদের বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। 

শুক্রবার (২৪ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চরগয়ঘর এলাকায় এ ঘটনা ঘটে। 

এতে অন্তত ৩টি ঘরে অগ্নিসংযোগ ঘটিয়ে পুড়িয়ে ভস্মীভুত করা হয়। এছাড়াও ৯টি আধাপাকা টিনের ঘর, দোচলা টিনের ঘর কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি ককটেল উদ্ধার করেছে।

পুলিশ জানায়, শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানী সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। ভাসানী গত ১৭ জানুয়ারি বিএনপির একটি সভায় শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলামের হাত ধরে ৫ শতাধিক সমর্থক নিয়ে বিএনপিতে যোগদান করেন। যোগদানের ৭ দিনের মাথায় তার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায়। এছাড়াও তার সমর্থকসহ কয়েকটি  ঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট করা হয়।  

স্থানীয় সূত্র জানায়, শৌলপাড়া ইউপি চেয়ারম্যান ভাসানী ও তার সমর্থকরা বিএনপিতে যোগদান নিয়ে স্থানীয় বিএনপি কর্মী হানিফ বেপারীর সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হয়। তারই প্রেক্ষিতে দু'পক্ষের হামলার ঘটনার সূত্রপাত। এঘটনার পর শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলাম। তিনি ক্ষতিগ্রস্তদের ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন।

 শরীয়তপুর-১আসনের বিএনপির  মনোনীত প্রার্থী, সাইদ আহমেদ আসলাম বলেন, ‘এটি একটি নেক্কার কনক ঘটনা। যে ভাবে রাতের আধারে বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগ ঘটানো হয়েছে সে যেই হউক তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।’

চিকন্দী পুলিশ ফাঁড়ির  পরিদর্শক গোলাম রসুল বলেন, ‘আমরা রাত ১০ টার দিকে খবর পেয়ে সথে সাথে পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্থলে আসি। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। 

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close