শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
দেশজুড়ে
দশমিনায় ইমাম নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতে মামলা
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইমাম নিয়োগকে কেন্দ্র করে চরম অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রার্থী মোহাম্মদ তরিকুল ইসলাম আদালতে মামলা দায়ের করেছেন।

মামলার আরজিতে বাদী উল্লেখ করেন -নিয়োগ প্রক্রিয়ার লিখিত ও মৌখিক পরিক্ষায় নিয়ম বহির্ভূতভাবে নম্বর প্রদান ও কর্তনের মাধ্যমে তাকে বঞ্চিত করা হয়েছে এবং অন্য এক প্রার্থীকে অবৈধভাবে সুবিধা দেওয়া হয়েছে।

মামলায় বর্ণিত অভিযোগ অনুযায়ী, লিখিত পরিক্ষায় একাধিক ভুল উত্তর থাকা সত্ত্বেও ঘোষিত বিজয়ী প্রার্থী মো. ওমর ফারুককে অতিরিক্ত ১৮ নম্বর প্রদান করা হয়। অপরদিকে লিখিত পরিক্ষায় সঠিক উত্তর প্রদান করা হলেও মামলার বাদী মোহাম্মদ তরিকুল ইসলামকে ৬ নম্বর থেকে বঞ্চিত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া সম্পূর্ণ অনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মৌখিক পরিক্ষায় বাদীর সনদপত্রের ওপর নির্ধারিত নম্বর কর্তন করা হয়েছে বলেও মামলায় উল্লেখ রয়েছে। এমনকি বাদীর অগ্রাধিকার যোগ্যতা হিসেবে থাকা হিফজ (কুরআন মুখস্থ) যোগ্যতার জন্য কোনো নম্বরই প্রদান করা হয়নি বলে অভিযোগ করা হয়।

বাদীর দাবি, এসব অনিয়মের কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে নির্দিষ্ট প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে, যা নিয়োগ বিধিমালা ও ন্যায়বিচারের পরিপন্থী।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সচেতন মহল মনে করছেন, ধর্মীয় প্রতিষ্ঠানের মতো সংবেদনশীল স্থানে নিয়োগ প্রক্রিয়ায় এমন অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  দশমিনা   নিয়োগ   অভিযোগ   মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close