বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র      তারেক রহমানের সাথে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের      ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’, তারেক রহমানকে ট্রাম্পের চিঠি      বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে : প্রধানমন্ত্রী      হামে শিশুমৃত্যু হাজার ছুঁই ছুঁই      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩১      জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      
ইতিহাস ও এতিহ্য
লোককথা : উজিরপুরের ‘কুডুম’
শাহ আলম ডাকুয়া
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

‘কুটুমের মধ্যে শালা
গহনার মধ্যে বালা’

এ প্রচলিত প্রবাদ বাক্যটি বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপকভাবে বাংলাদেশের প্রায় এলাকায় ব্যবহার করতে দেখা গেছে। তবে এ কথ্য ভাষাটি বরিশাল এলাকার উজিরপুর উপজেলার পল্লিতে একটু ভিন্নভাবে ভিন্ন শব্দে দেখা যায়। যেমন-

‘কুডুম্বের মধ্যে হালা
গয়নার মধ্যে বালা’

(উজিরপুরের কালিহাতা গ্রাম থেকে সংগ্রহ করা হয়েছে)।

হাতের বালা (Bangle/Bracelet) হলো কবজিতে পরিধানযোগ্য এক ধরনের অলংকার, যা সাধারণত সোনা, রূপা, লোহা, কাচ, প্লাস্টিক বা অন্যান্য ধাতু দিয়ে তৈরি একটি শক্ত এবং গোলাকার লুপ বা বেড়ি। এটি মূলত ফ্যাশন বা অলংকার হিসেবে ব্যবহৃত হয়, তবে কিছু সংস্কৃতিতে এটি ধর্মীয় বা স্বাস্থ্যগত উদ্দেশ্যেও পরা হয়।

কুডুম্ব=কটুম (আত্মীয়), হালা=শালা (বউয়ের ভাই), গয়না=অলংকার বা গহনা, বালা=চুড়ির মতো এক প্রকার হাতের অলংকার। 

বালা বা চুড়ি হাতের অন্যতম জনপ্রিয় গহনা, যা সোনা, রুপা, মেটাল, কাঠ, মাটি বা সুতার তৈরি হয়। ঐতিহ্যবাহী সোনার বালা নিত্যদিনের ব্যবহারের জন্য হালকা ওজনের হয়। এবং আধুনিক ডিজাইনের হওয়ায় এটি জনপ্রিয়। এ কারণে বালা প্রচলিত প্রবাদ-প্রবচনের মধ্যে স্থান পেয়েছে। শাঁখা বা সোনার বালা কনের সাজের অপরিহার্য অংশ। নিত্যনতুন ডিজাইনের ব্রোঞ্চ বালা বা মেটাল বালা তরুণীদের কাছে বর্তমানে বেশ জনপ্রিয়। 

সংগ্রহ ও সম্পাদনা : শাহ আলম ডাকুয়া

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

ইতিহাস ও এতিহ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close