শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
বগুড়ায় ভুল চিকিৎসায় তিন বছরের শিশুর মৃত্যুর অভিযোগ
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫:৫০ পিএম আপডেট: ০৪.০৩.২০২৬ ৬:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া শহরের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে ইয়াহিয়া (৩) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে শহরের কলোনি এলাকার পাবলিক হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্বজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের হাতাহাতি ও উত্তেজনার সৃষ্টি হয়। মৃত ইয়াহিযা গাবতলী উপজেলার কর্ণিবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জানা গেছে, ডান হাত ভেঙে যাওয়ায় মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তাকে পাবলিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসক।

শিশুটির বাবা নজরুল ইসলামের অভিযোগ, অস্ত্রোপচারের আগে শিশুটিকে অচেতন করার জন্য অ্যানেস্থেশিয়া ইনজেকশন দেওয়া হয়। কিন্তু ইনজেকশন দেওয়ার পর দীর্ঘ সময় পার হলেও তার জ্ঞান ফেরেনি। এক পর্যায়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, “ইনজেকশন দেওয়ার পর আমার ছেলের আর জ্ঞান ফেরেনি। ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে। মামলা করলে টাকার সঙ্গে পারব না—পুলিশ লাশ পোস্টমর্টেম করবে এমন কথা লোকজন বলছে। তাই কোনো বিচার না পেয়েই ছেলেকে বাড়ি নিয়ে যাচ্ছি।”

ঘটনার পর উত্তেজিত স্বজনদের সঙ্গে হাসপাতালের মালিক আরিফুলের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে হাসপাতালের মালিক আরিফুলের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়। হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়ার সিভিল সার্জন ডা. খুরশিদ আলম বলেন, “বিষয়টি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা হয়নি। তবে ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close