সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১০:৪৮ পিএম
আহত জান্নাতী বেগম

আহত জান্নাতী বেগম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সুমন হাওলাদার ও তার ভাই মিরাজের বিরুদ্ধে সৌদি প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী জান্নাতী বেগম (২৫) ও মা হাসিনা বেগমকে (৫০) মারধর করার অভিযোগ উঠেছে। 

শনিবার (৭ মার্চ) দুপুরে  উপজেলার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা আহত জান্নাতীকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর হাসিনা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সুমন হাওলাদার মহিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

শরীরের যন্ত্রণা নিয়ে হাসপাতালের বিছানায় কাতরানো জান্নাতী বেগম বলেন, ‘৩-৪ বছর ধরে প্রতিবেশী সুমনের সঙ্গে ১৩ শতাংশ জমি নিয়ে আমার শাশুড়ি হাসিনা বেগমের বিরোধ চলে আসছে। এ জমি নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার শালিস হয়েছে। কিন্তু সুমন কোন শালিস মানে না। আমার স্বামী সৌদি থাকার সুবাদে আমি ও আমার শাশুড়ি ওই বাড়িতেই থাকি।’

তিনি আরও বলেন, ‘আজ সুমন ও তার ভাই মিরাজ আমাদের ওই জমি দখল করতে আসে। আমি ও আমার শাশুড়ি বাধা দিলে তারা আমাদের ব্যাপক মারধর করে। চার মাস আগে সিজারের মাধ্যমে আমার কন্যা সন্তানের জন্ম হয়। সুমন আমার তল পেটে লাথি দেওয়ায় আমি গুরুতর আহত হই। তারপরও তারা আমাকে মারতে থাকে। একপর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি।’

হাসিনা বেগম বলেন, ‘আমাকে ও আমার ছেলের স্ত্রীকে মারধর করার সময় আমাদের বাড়ির পাশের হাসান ভিডিও করে। আমরা চলে আসার পর তারা হাসানকেও মারধর করে। সুমন ও তার লোকজন আমাদের কাঠ ও টিন লুটপাট করে নিয়ে গেছে।’ 

এ বিষয়ে জানতে চাইলে সুমন হাওলাদার বলেন, ‘আমার জমি তারা দখল নিয়েছে। আমি বাধা দিতে গেলে তারা আমাকে মারধর করে। আমি হাসপাতাল ভর্তি আছি।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, ‘এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কলাপাড়া   যুবদল নেতা   প্রবাসীর স্ত্রীকে মারধর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close