সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
তরমুজ বাজারে ধস, ক্রেতার মুখে হাসি—কৃষকের চোখে জল
​লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৯:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

​কুমিল্লার লাকসাম উপজেলায় পাইকারি ও খুচরা বাজারে তরমুজের দাম আকস্মিক কমে যাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রমজান ও গরমের শুরুতে যে তরমুজের দাম আকাশচুম্বী ছিল—বর্তমানে তা সাধারণ ক্রেতাদের হাতের নাগালে চলে এসেছে। তবে দামের এই নিম্নমুখী প্রবণতায় খুচরা ক্রেতা ও বিক্রেতারা সন্তোষ প্রকাশ করলেও চরম লোকসানের মুখে প্রান্তিক চাষিরা।

বুধবার (১১ মার্চ) ​লাকসামের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় তরমুজের দাম কেজিতে বা পিস হিসেবে প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে। বড় সাইজের একটি তরমুজ যা কয়েকদিন আগে ৫০০-৬০০ টাকায় বিক্রি হতো—তা এখন ৩০০-৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

​দাম কমায় বাজারে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। অনেকেই একাধিক তরমুজ কিনছেন।

​খুচরা ব্যবসায়ীরা জানান, আগে দাম বেশি থাকায় বিক্রি কম ছিল। এখন দাম কমায় বেচাকেনা বেড়েছে কয়েকগুণ। ফলে তাদের ব্যবসায় গতি ফিরেছে।

​মাঠ পর্যায়ের চিত্র সম্পূর্ণ উল্টো। ফলন ভালো হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় অনেক চাষি তাদের উৎপাদন খরচও তুলতে পারছেন না।

​​ব্যবসায়ীদের মতে, বাজারে একসাথে প্রচুর পরিমাণে তরমুজের আমদানি হওয়ায় সরবরাহ চাহিদার চেয়ে বেড়ে গেছে। এছাড়া আবহাওয়া পরিবর্তনের কারণে পচনশীল এই ফল দ্রুত বিক্রি করে দেওয়ার প্রবণতাও দাম কমার অন্যতম কারণ।

​​মাঠে ঘাম ঝরানো কৃষকরা এখন দিশেহারা। একজন স্থানীয় চাষি আক্ষেপ করে বলেন, আমরা অনেক আশা-ভরসা নিয়ে এবার তরমুজ চাষ করেছিলাম। সার, বিষ আর শ্রম—সবমিলিয়ে যে খরচ হয়েছে, বর্তমান বাজারে তা বিক্রি করে অর্ধেক টাকাও উঠছে না। আমরা একেবারে ‘ডাউন সেটে’ পড়ে গেলাম। এভাবে দাম কমতে থাকলে আগামীতে চাষ করার সাহস পাব না।

​বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট এবং সঠিক হিমাগার ব্যবস্থার অভাবেই কৃষকরা বার বার এমন লোকসানের শিকার হন। একদিকে ভোক্তারা কম দামে ফল পেয়ে খুশি হলেও, দীর্ঘমেয়াদে কৃষকের এই ক্ষতি দেশের কৃষি অর্থনীতির জন্য অশনিসংকেত।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  তরমুজ বাজারে ধস   ক্রেতার মুখে হাসি   কৃষকের চোখে জল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close