রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
‘তেল নেই’ লেখা পাম্পে মিললো ২৮ হাজার লিটার জ্বালানি তেল
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৮:৪৮ এএম

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে হোসেন ফিলিং স্টেশন নামক পেট্রোল পাম্প এবং রয়েল ফিলিং স্টেশন পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় মোট ৫৪ হাজার লিটার বিভিন্ন প্রকারের জ্বালানি পাওয়া যায়। আদালত অর্থদণ্ড প্রদান এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার নির্দেশ দেন।

সহকারী কমিশনার (ভূমি), ফরিদপুর সদর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম জানান, শনিবার (২৮ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পেট্রোলিয়াম পণ্য মজুদ রেখে ভোক্তা পর্যায়ে বিক্রি বন্ধ রাখার অভিযোগের প্রেক্ষিতে পাম্প দুটিতে এই অভিযান চালানো হয়।

ফরিদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়ার নেতৃত্বে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব রহমান আকাশ অভিযান পরিচালনা করেন। হোসেন ফিলিং স্টেশনে অভিযান চালানোর সময় পেট্রোল পাম্পটি বন্ধ পাওয়া যায়। পাম্পে ৭,০০০ লিটার পেট্রোল, ৬,৫০০ লিটার অকটেন এবং ১৪,৫০০ লিটার ডিজেল মজুদ থাকা সত্ত্বেও ভোক্তাদের তেল সরবরাহ না করার অভিযোগের সত্যতা পাওয়া যায়।

অভিযোগ প্রমাণিত হওয়ায় হোসেন ফিলিং স্টেশনের ম্যানেজার সাবির চৌধুরীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাম্পটি সকল ভোক্তাদের জন্য চালু করে বাস, ট্রাক, কৃষক, প্রাইভেট কার ও মোটরসাইকেলে প্রয়োজনীয় পেট্রোলিয়াম সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন।

অপরদিকে, ফরিদপুর–খুলনা মহাসড়কের পাশে রয়েল ফিলিং স্টেশনে অভিযানকালে দেখা যায়, ভোক্তাদের শুধুমাত্র ডিজেল বিক্রি করা হচ্ছে, পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ ছিল। মজুদ যাচাই করে দেখা যায়, সেখানে ৩,৫০০ লিটার পেট্রোল, ৩,৪০০ লিটার অকটেন এবং ১৯,০০০ লিটার ডিজেল রয়েছে।

পাম্পের মালিক ও ম্যানেজার মেশিনের সমস্যার কথা উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করায় তাৎক্ষণিকভাবে পেট্রোল ও অকটেন সরবরাহ লাইন চালু করে ভোক্তাদের জন্য সরবরাহের ব্যবস্থা করা হয়। এ ক্ষেত্রে কোনো অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা হয়নি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জ্বালানি তেল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close