সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় ভিজিএফের চাল বিতরণ, অনিয়মে চেয়ারম্যানকে শোকজ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ২:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশিত ঘটনায় নোহালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।

গত ১৫ মার্চ এ সংক্রান্ত একটি সংবাদ দৈনিক খোলা কাগজ পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি জনমনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

রোববার (২৯ মার্চ) গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে পাঠানো ওই নোটিশে তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হলেও প্রভাবশালী কিছু ব্যক্তি একাধিক কার্ডের মাধ্যমে চাল উত্তোলন করেছেন।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেকেই চাল পাননি। তারা তালিকা যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম বলেন, সংবাদটি প্রকাশের পরপরই আমরা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছি। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন, সরকারের সহায়তা কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। নোহালী ইউনিয়নের ঘটনায় চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে। তার জবাবের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, প্রকৃত অসহায়দের অধিকার নিশ্চিত করতে দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন। 

ভবিষ্যতে এমন অনিয়ম রোধে স্থানীয় সচেতন মহল প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  গঙ্গাচড়া   চাল   অনিয়ম   চেয়ারম্যান   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close