সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      
দেশজুড়ে
অনির্দিষ্টকালের জন্য সিলেটের সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা
সিলেট ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৮:১৮ এএম আপডেট: ০২.০৪.২০২৬ ৮:৩২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রশাসনের হয়রানির প্রতিবাদে সিলেট জেলার পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে পাম্প মালিকরা এ ঘোষণা দেন।

খোলা কাগজকে এ তথ্য নিশ্চিত করেন এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী।

তিনি বলেন, ‘মোবাইল কোর্টের অভিযানের নামে পেট্রোল পাম্পে চাঁদাবাজি করা হচ্ছে। প্রতিদিনই এমন অভিযান চালানো হচ্ছে। এমনিতেই চাহিদামাফিক জ্বালানী তেল সরবরাহ পাওয়া যাচ্ছে না। তার উপর এমন চাঁদাবাজি চলতে থাকলে ব্যবসা করা সম্ভব না। তাই আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।’

পাম্প মালিকরা জানান, পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা, জরিমানা আদায় ছাড়াও জ্বালানী তেল বিক্রিতে প্রশাসনের বিভিন্ন বাধ্যবাধকতার কারণে পাম্প মালিকরা ক্ষুব্ধ। ট্যাগ অফিসার নিয়োগ, ডিপোতে বিজিবি মোতায়েনসহ সরকারি এসব সিদ্ধান্ত জ্বালানী ব্যবসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ তাদের।

এছাড়া প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধেও অসহযোগীতার অভিযোগ করেন তারা। 

এর আগে, বুধবার (১ এপ্রিল) দুপুরে সিলেটে সরকার নির্ধারিত পরিমাণের বেশী পেট্রোল মজুদ রাখার কারণে নগরের এ অ্যান্ড এ অ্যাসোসিয়েটস নামের একটি পেট্রোল পাম্পকে ১০ হাজার টাকা জরিমানা করে সিলেট জেলা প্রশাসন।

উদ্ভূত পরিস্থিতি নিরসনে বুধবার সন্ধ্যা থেকে কয়েকজন পাম্প মালিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করলেও কোনো সুরাহা হয়নি। এরপরই পাম্প মালিকদের পক্ষ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়।

পাম্প মালিকদের আকস্মিক এই সিদ্ধান্তের ফলে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে পুরো বিভাগজুড়ে। এতে সাধারণ ভোক্তাদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সিলেট   পেট্রোল পাম্প   বন্ধ ঘোষণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close